জাতীয় পার্টির বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। দলটির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন।
জাতীয় পার্টি
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তার দল থেকে নির্বাচিতর বেশিরভাগই ঢাকার বাইরে থাকায় আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না। মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি এ কথা জানান।
রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়। বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ-৩ ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচনের শুরুতে প্রার্থীদের দল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস থাকলেও শেষ পর্যন্ত তা না পাওয়ায় অনেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙ্গলের প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, আওয়ামী লীগ এই নির্বাচনে জাতীয় পার্টিকে কোনো ছাড় দেয়নি, বরং যে ২৬টি আসনে নৌকা তুলে নিয়েছে দু’একটি বাদে সব আসনেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তাদের পক্ষেই তারা কাজ করছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে দ্বাদশ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।
অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)।রোববার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে ৪টার মধ্যে ফাইনাল হবে।
‘জাতীয় পার্টিকে বিশ্বাস করছেন না প্রধানমন্ত্রী। যে কোন সময় তারা নির্বাচন থেকে সরে যেতে পারে’ – এ রকম খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হবার পর থেকে জাতীয় পার্টিকে নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে।